প্রত্যাবর্তন ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি
প্রত্যাবর্তন
(আল মাহমুদকে নিবেদিত)
আফসার নিজাম
(আল মাহমুদকে নিবেদিত)
আফসার নিজাম
ঝিমধরা লাটিমের মতো একই ঘুর্ণাবর্তে ঘুরে চলছে সময়
থেমে যাচ্ছে, থেমে যাবে এইভাবে ঘুরেই চলছে অবরিত
হুজুর স্যারের মতো সে ক্রমাগত পাঠ দিয়ে যাচ্ছে
ঘন্টা পরার শব্দে তার বন্ধ হয় না মুখের বয়ান
পার হয়ে যাওয়া হুন্ডার মতো সময় এখন
দু’চাক্কায় ভরসা নেই অথচ মাইলের পর মাইল চলে যাচ্ছে বাতাসের বেগে
আমাকে নিয়ে যাবার কথা ছিলো তার
অথচ আল মাহমুদের মতো আমি ট্রেন ফেল করে বসে আছি
আমার আর যাওয়া হয়নি পাহাড়ের চূড়োয়
যাওয়া হয়নি রেহনুবার জন্য ইরানী বোরখা কিনতে
সোহরাওয়াদী উদ্যানে বসে গল্প করতে
যাওয়া হয়নি আরো অনেক অনেক জায়গায়
বাবা-মায়ের কবর জেয়ারতে
হাইফা, মিখালের খেলনা আনতে
আমি কি ঝিম ধরা লাটিম হয়ে গেছি
ট্রেন ফেল করে প্রত্যাবর্তনের লজ্জায় লাল হয় মাহমুদ
অথচ আমি সময় হারিয়ে লজ্জানবত হতে পারি না
সেজদায় লুটিয়ে পরে ক্ষমা চাইতে পারি না
মোনাজাতে চোখে বর্ষা বইয়ে দিতে পারি না
প্রভু সময় হারানোর অপরাধে
মাহমুদের মতো আমাকে প্রত্যাবর্তনের লজ্জায় লাল করে দাও।

কোন মন্তব্য নেই