Header Ads

Header ADS

অতএব কোনো কথা বলা যাবে না ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি

 অতএব কোনো কথা বলা যাবে না
আফসার নিজাম

আসুন বসুন আলাপ আলোচনার মধ্য দিয়ে ফয়সালা হবে
আর কোনো কথা হবে না
টেবিলে থাপ্পর মেরে উঁচু গলায় কথা বলা যাবে না
নিরিহ কুকুরের মতো কুঁঁই কুঁই করে লেজগুটিয়ে থাকবেন
আমাদের আলোচনা ইতিহাস হয়ে যাবে
কয়েকটি ধর্ষণ হলেই চিৎকার করে উঠবেন না
ধর্ষক কোনো দলের হতে পারে না
সে আমার দল করলেও আজ সে বিতারিত অপরাধি
আমি কোনো অপরাধিকে আমার দলে স্থান দেই না
শুধুই লালন পালন করে তাদের যোগ্য করি
আমিও তাদের বিচার চাই
অযোগ্য, ধরাপরা পিচাশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই
অতএব আসুন, বসুন আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে
আর কোনো কথা হবে না
আমার ফসালাই চূড়ান্ত ফয়সালা
না কোনো বিচার হবে না, 
ক্রসফায়ারে মুছে দেবো অপরাধির নিশানা
শুধু অপরাধ বেঁচে বর্তে থাকবে কাল থেকে কালাবধি
বিচারকের কাঠগড়ায় সময় নষ্ট করার কোনো সময় নেই আমার হাতে
অপরাধি, নন-অপরাধি, অ-অপরাধি, না অপরাধি আমার কাছে সবাই সমান
অতএব কোনো বিচার হবে না
ক্রসফায়ারই সমাধান, অপরাধির কোনো ক্ষমা নেই
এবং আমার চির শত্রুপক্ষেরও কোনো ক্ষমা নেই
আর কোনো কথা হবে না
আসুন বসুন আলাপ আলোচনার মধ্য দিয়ে ফয়সালা হবে
তিনি আমার কথা রাখেননি-
এসব কথা আর বলা যাবে না
আমি আমার কথা রেখেছি
দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেইনি
কোনো দুর্নীতিবাজকে আমি ক্রসফায়ার দেইনি
তাদের বিচার করার জন্য বাঁচিয়ে রেখেছি অনন্তকাল
অতএব কোনো কথা বলা যাবে না
আসুন বসুন আলাপ আলোচনার মধ্য দিয়ে ফয়সালা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.