Header Ads

Header ADS

একাকিত্ব সময় ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি



 একাকিত্ব সময়
আফসার নিজাম

এখন গভীর রাত- তবু জানি
                     ঘুমোওনি
দখিনে বাতাসের মতো চুপি চুপি বলি
কতো দীর্ঘ সময় রয়েছো পাশাপাশি
ভিডিও কলে কেটেছে সারাদিন
সূক্ষ্মজাল মশারির মতো উড়েছে সময়
তবু কি আশ্চর্য আকাশ খুলে বৃষ্টি পড়ে
                 ভিজে গেছে দুটি নগর
শুধু আলাদা নিশ্বাসে ছুঁয়ে যায়নি দুটি হাত
               অচল দিনারের মতো কেবল
বিছানায় পড়ে আছে পূর্ণিমা রাত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.