Header Ads

Header ADS

তোমার কলমকে সংযত করো ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি

 

তোমার কলমকে সংযত করো
আফসার নিজাম

কবি
তোমার কলমকে সংযত করো
তোমার লেখনিতে জ্বলে ওঠে আগুন
এ আগুন আমাদের সহ্য হয় না, 
অসহ্য হয়ে উঠলে আমরা পশু হয়ে যাবো।

কবি
দুর্নীতির বিরুদ্ধে তোমার কলম দুর্নীতি দমন কমিশন হয়ে যায়
এ কমিশন আমরা মানি না, আমাদের বিচারালয়ে দুর্নীতির কোনো স্থান নেই
শুধু দুর্নীতাবাজরাই পায়ের উপর পা তুলে দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করবে।

কবি
তোমার কলমকে উদ্ধত হতে দিও না, তাকে নত হতে দাও
গোলামের বাচ্চা গোলামের মতো, নত হতে দাও, নত হতে দাও
অথচ তোমার কলম ক্রমাগত লিখেই চলছে
অন্যায় অত্যাচার আর নিপীড়নের কাহিনী
এ কাহিনী বন্ধ করো- না হয় নজরুলের মতোই
তোমাকে চৌদ্দ শিকের কাহিনী লিখতে হবে।

#আফসার_নিজাম #afsar_nizam #আফসারনিজাম #afsarnizam #যাত্রাবিরতি #বাংলাকবিতা #কবিতা #banglapoem #poetry #poemas 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.