Header Ads

Header ADS

সিত্রাং দুঃখ ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি


সিত্রাং দুঃখ

আফসার নিজাম


যাবতীয় পিছুটানের শেষে জমাটবদ্ধ হয়

এক ভারাক্রান্ত মেঘ

আজ সুবেহ সাদেকের পর

দশ নম্বর বিপদ সংকেতের ভেতর থেকে বেড়িয়ে

কফিল উদ্দিন মোল্লার সাথে হেঁটে গেছে

বঙ্গোপসাগর থেকে হিমালয় পাহাড়ের দিকে

যাওয়ার সময় বাড়ি নিয়ে এসেছে সিত্রাং দুঃখ

বিষাদ মাখা কালো অন্ধকার।


আজ রাতে সমস্ত উপকূলবাসীর ডানা গজাবে

ডানা গজাবে ঘর-বাড়ি আর বৃক্ষের

আকাশে উড়ে যাবে মানুষের স্বপ্নরথ

সিত্রাংয়ের আক্রোশে বাস্তুহারা হবে প্রাণ

স্বপ্নবাজ মানুষ বিষাদ রঙের আলো মুছে 

সিত্রাংডানা খুলে জমি স্পর্শ করে বলবে

এইতো মাটি, এইতো বাংলাদেশ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.