অ্যান কার্সনের কবিতা ।। তরজমা । আফসার নিজাম
অ্যান কার্সন এর পাঁচটি কবিতা
অ্যান কার্সন Anne Carson কবি, প্রাবন্ধিক, ক্লাসিক্সের অধ্যাপক ও সৃজনশীল অনুবাদক। স্যাফো ও ইউরিপিদেসের প্রাচীন গ্রিক সাহিত্যের তরজমা এবং নিজস্ব ধারার ‘ভার্স নভেল’ (কাব্যোপন্যাস)-এর জন্য কার্সন বিশেষ খ্যাত অর্জন করেছেন। তাঁর বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে Autobiography of Red (1998) এবং The Beauty of the Husband (2001) অন্যতম। তিনি কবিতার এই পর্তি সময়ে সমকালীন কবিতায় নতুন মাত্রা যোগ করেছে। টরন্টোতে জন্মগ্রহণকারী এই কবি ক্লাসিক্সে পিএইচডি অর্জন করেন। তিনি ম্যাকগিল এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের মতো কানাডা ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর প্রথম বই Eros the Bittersweet (1986) থেকে শুরু করে Decreation, Nox ও Float-এর মতো কাজগুলোতে কবিতা, দর্শন ও গদ্যেও ভাষায় এক অনন্য মিশ্রণ করে প্রকাশ করতে দেখা যায়। অনুবাদক হিসেবে An Oresteia-র মাধ্যমে ক্লাসিক সাহিত্যকে তিনি আধুনিক ও নিজস্ব ভাষাশৈলীতে সাহসের সাথে তুলে ধরেছেন। তিন নভেল পুরস্কার পাওয়ার আগে ম্যাকারথার ‘জিনিয়াস’ গ্র্যান্ট, টি.এস. এলিয়ট প্রাইজ এবং গ্রিফিন পোয়েট্রি প্রাইজসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। খ্যাতিমান এই কবির ৫টি কবিতা poemhunter.com থেকে সংগ্রহ করে তরজমা করা হলো। -আফসার নিজাম
অ্যাপসল টাউন
তোমার মৃত্যুর পর
প্রতিটি দিন ঝড়ো বাতাসের ছিল
প্রতিদিন—
দেয়ালের মতো বাতাস আমাদের পথ রুখে দিতো
আমরা হেঁটে চলতাম।
রাস্তা ধরে হাঁটতে হাঁটতে
বাতাসকে উপেক্ষা করে আমরা আড়াআড়িভাবে চেঁচিয়ে কথা বলতাম
জানি পুরো চেষ্টাই বৃথা ছিল
আমাদের মধ্যবর্তী দূরত্বটুকু
ধীরে ধীরে শক্ত কঠিন হয়ে গেল
সেগুলো তো কেবল ফাঁকা শূন্যস্থান
তবুও কী ভীষণ নিরেট
অন্ধকার আর বেদনার কালিমাখা
ঠিক যেন বহু বছরের চেনা
বৃদ্ধা নারীর দাঁতের ফাঁকের মতো—
একদিন তাকে তুমি চিনতে সুন্দরী রূপসী ললনার মতো
তার শিরায় শিরায় আগুনের শিখার মতো খেলে যেত রূপের ঝলক।
Apostle Town
After your death.
It was windz every day.
Every day.
Opposed us like a wall.
We went.
Shouting sideways at one another.
Along the road.
It was useless.
The spaces between us.
Got hard.
They are empty spaces.
And yet they are solid.
And black and grievous.
As gaps between the teeth.
Of an old woman.
You knew years ago.
When she was.
Beautiful the nerves pouring around in her like palace fire.
কনের শহর
দিনের উজ্জ্বল আলোয় ঝুলছিল এক হিমশীতল দুপুর
ঠিক যেন দেহহীন এক ঝুলন্ত ওভারকোট
আর ঠিক তখনই,
আমার জন্য অপেক্ষায় ছিল সেই একগুঁয়ে দাবিদার।
Bride Town
Hanging on the daylight black.
As an overcoat with no man in it one cold bright.
Noon the Demander was waiting for me.
হোমো সেপিয়েন্সের কথা
ক্রো-ম্যানিয়ন মানুষ হাতুড়ি বাটালের কারিগরী হাতে
ছোট ছোট খাঁজ কেটে লিখে রাখত চাঁদের আবর্তন
জীবন যাপনের ফুসরতে তার ভাবনায় ভেসে উঠত চাঁদ
পশু-পাখি, দিগন্তরেখা আর পানিরপাত্রে ভেসে ওঠা নিজের মুখ
আমার বলা প্রতিটা গল্পেই এমন একটা মুহূর্ত থাকে
যার পর আমি আর কিছুই দেখতে পাই না
সেই মুহূর্তটিকে আমি ঘৃণা করি
এই জন্যই মানুষ গল্পবলিয়েদের ‘অন্ধ’ বলে বিদ্রেুাপ করে—
একটা একধরনের বিষাক্ত উপহাস ছাড়া আর কিছুই না!
Short Talk on Homo Sapiens
With small cuts Cro-Magnon man recorded
the moonÕs phases on the handles of his
tools,
thinking about her as he worked.
Animals. Horizon. Face in a pan of
water. In every story I tell comes
a point where I can see no further.
I hate that point. It is why they
call storytellers blindÑa taunt.
আল্লাহর সৃষ্ট বনের মধ্যে এক শহর
আমাকে বলো—
কখনো এমন গহীন বন দেখেছ?
যেখানে প্রতিটি গাছ একেকটা জীবন্ত শব্দ,
যেখানে বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে যায়?
একবার বলিভিয়ার আকাশে আমি এমন গভীর মেঘ দেখেছিলাম
যার নিচে পাহাড়গুলোও ভয়ে গুটিয়ে গিয়েছিল
তুমি কি কখনো এতোটা নিবিড় অভিজ্ঞাতার অর্জন করেছো
এক পলক তাকাতেই দেখতে পাও সেই গোপন রহস্য
শব্দের গভীরে লুকিয়ে থাকা আরেক শব্দ
কোনো এক শীতের বিকেলে
পরিত্যক্ত এক রেলগাড়ির বগিতে বসে
হঠাৎ আমি দেখতে পেলাম সেই গোপন রূপ—
‘আল্লাহর বন’ কথাটির আসল অর্থ।
Town on the Way through God’s Woods
Tell me.
Have you ever seen woods so.
Deep so.
Every tree a word does your heart stop?
Once I saw a cloud over Bolivia so deep.
Mountains were cowering do you ever?
Look in so quick you see the secret.
Word inside the word?
As in an abandoned railway car.
One winter afternoon I saw.
The word for ‘God’s woods.’
বজ্রঝড়ের ওপর ঝড়
একটি পাখি যেন ভুল করে দ্রুত উড়াল দিল
তারপরই শুরু হলো সব
আমরা তো ভাবি না জীবনের গতি নিয়ে
আমরা ভাবি না, কেন ঘৃণা করা হতো ইজেবেলকে?
আমরা ভাবি—
বাড়ির উপর কে গাছপালা আছড়ে ফেলছে
ইজেবেল তো ছিল এক ফিনিশীয়।
ফিনিশীয় বজ্রঝড়তো শুষ্ক আর ভয়ংকর
সেঝড় একটার ভেতর আরেকটাকে জড়িয়ে
মুচড়ানো ঘুর্ণিও মতো ছুটে আসে।
Thunderstorm Stack
A bird flashed by as if mistaken then it
starts. We do not think speed of life.
We do not think why hate Jezebel? We
think who's that throwing trees against
the house? Jezebel was a Phoenician.
Phoenician thunderstorms are dry and
frightening, they arrive one inside the
other as torqued ellipses.
অ্যান কার্সন Anne Carson কবি, প্রাবন্ধিক, ক্লাসিক্সের অধ্যাপক ও সৃজনশীল অনুবাদক। স্যাফো ও ইউরিপিদেসের প্রাচীন গ্রিক সাহিত্যের তরজমা এবং নিজস্ব ধারার ‘ভার্স নভেল’ (কাব্যোপন্যাস)-এর জন্য কার্সন বিশেষ খ্যাত অর্জন করেছেন। তাঁর বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে Autobiography of Red (1998) এবং The Beauty of the Husband (2001) অন্যতম। তিনি কবিতার এই পর্তি সময়ে সমকালীন কবিতায় নতুন মাত্রা যোগ করেছে। টরন্টোতে জন্মগ্রহণকারী এই কবি ক্লাসিক্সে পিএইচডি অর্জন করেন। তিনি ম্যাকগিল এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের মতো কানাডা ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর প্রথম বই Eros the Bittersweet (1986) থেকে শুরু করে Decreation, Nox ও Float-এর মতো কাজগুলোতে কবিতা, দর্শন ও গদ্যেও ভাষায় এক অনন্য মিশ্রণ করে প্রকাশ করতে দেখা যায়। অনুবাদক হিসেবে An Oresteia-র মাধ্যমে ক্লাসিক সাহিত্যকে তিনি আধুনিক ও নিজস্ব ভাষাশৈলীতে সাহসের সাথে তুলে ধরেছেন। তিন নভেল পুরস্কার পাওয়ার আগে ম্যাকারথার ‘জিনিয়াস’ গ্র্যান্ট, টি.এস. এলিয়ট প্রাইজ এবং গ্রিফিন পোয়েট্রি প্রাইজসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। খ্যাতিমান এই কবির ৫টি কবিতা poemhunter.com থেকে সংগ্রহ করে তরজমা করা হলো। -আফসার নিজাম
অ্যাপসল টাউন
তোমার মৃত্যুর পর
প্রতিটি দিন ঝড়ো বাতাসের ছিল
প্রতিদিন—
আমরা হেঁটে চলতাম।
রাস্তা ধরে হাঁটতে হাঁটতে
বাতাসকে উপেক্ষা করে আমরা আড়াআড়িভাবে চেঁচিয়ে কথা বলতাম
জানি পুরো চেষ্টাই বৃথা ছিল
আমাদের মধ্যবর্তী দূরত্বটুকু
ধীরে ধীরে শক্ত কঠিন হয়ে গেল
সেগুলো তো কেবল ফাঁকা শূন্যস্থান
তবুও কী ভীষণ নিরেট
অন্ধকার আর বেদনার কালিমাখা
ঠিক যেন বহু বছরের চেনা
বৃদ্ধা নারীর দাঁতের ফাঁকের মতো—
তার শিরায় শিরায় আগুনের শিখার মতো খেলে যেত রূপের ঝলক।
Apostle Town
After your death.
It was windz every day.
Every day.
Opposed us like a wall.
We went.
Shouting sideways at one another.
Along the road.
It was useless.
The spaces between us.
Got hard.
They are empty spaces.
And yet they are solid.
And black and grievous.
As gaps between the teeth.
Of an old woman.
You knew years ago.
When she was.
Beautiful the nerves pouring around in her like palace fire.
কনের শহর
দিনের উজ্জ্বল আলোয় ঝুলছিল এক হিমশীতল দুপুর
ঠিক যেন দেহহীন এক ঝুলন্ত ওভারকোট
আর ঠিক তখনই,
Bride Town
Hanging on the daylight black.
As an overcoat with no man in it one cold bright.
Noon the Demander was waiting for me.
হোমো সেপিয়েন্সের কথা
ক্রো-ম্যানিয়ন মানুষ হাতুড়ি বাটালের কারিগরী হাতে
ছোট ছোট খাঁজ কেটে লিখে রাখত চাঁদের আবর্তন
জীবন যাপনের ফুসরতে তার ভাবনায় ভেসে উঠত চাঁদ
পশু-পাখি, দিগন্তরেখা আর পানিরপাত্রে ভেসে ওঠা নিজের মুখ
আমার বলা প্রতিটা গল্পেই এমন একটা মুহূর্ত থাকে
যার পর আমি আর কিছুই দেখতে পাই না
সেই মুহূর্তটিকে আমি ঘৃণা করি
এই জন্যই মানুষ গল্পবলিয়েদের ‘অন্ধ’ বলে বিদ্রেুাপ করে—
Short Talk on Homo Sapiens
With small cuts Cro-Magnon man recorded
the moonÕs phases on the handles of his
Animals. Horizon. Face in a pan of
water. In every story I tell comes
a point where I can see no further.
I hate that point. It is why they
call storytellers blindÑa taunt.
আল্লাহর সৃষ্ট বনের মধ্যে এক শহর
আমাকে বলো—
যার নিচে পাহাড়গুলোও ভয়ে গুটিয়ে গিয়েছিল
তুমি কি কখনো এতোটা নিবিড় অভিজ্ঞাতার অর্জন করেছো
এক পলক তাকাতেই দেখতে পাও সেই গোপন রহস্য
শব্দের গভীরে লুকিয়ে থাকা আরেক শব্দ
কোনো এক শীতের বিকেলে
পরিত্যক্ত এক রেলগাড়ির বগিতে বসে
হঠাৎ আমি দেখতে পেলাম সেই গোপন রূপ—
Town on the Way through God’s Woods
Tell me.
Have you ever seen woods so.
Deep so.
Every tree a word does your heart stop?
Once I saw a cloud over Bolivia so deep.
Mountains were cowering do you ever?
Look in so quick you see the secret.
Word inside the word?
As in an abandoned railway car.
One winter afternoon I saw.
The word for ‘God’s woods.’
বজ্রঝড়ের ওপর ঝড়
একটি পাখি যেন ভুল করে দ্রুত উড়াল দিল
তারপরই শুরু হলো সব
আমরা তো ভাবি না জীবনের গতি নিয়ে
আমরা ভাবি না, কেন ঘৃণা করা হতো ইজেবেলকে?
ইজেবেল তো ছিল এক ফিনিশীয়।
ফিনিশীয় বজ্রঝড়তো শুষ্ক আর ভয়ংকর
সেঝড় একটার ভেতর আরেকটাকে জড়িয়ে
মুচড়ানো ঘুর্ণিও মতো ছুটে আসে।
Thunderstorm Stack
A bird flashed by as if mistaken then it
starts. We do not think speed of life.
We do not think why hate Jezebel? We
think who's that throwing trees against
the house? Jezebel was a Phoenician.
Phoenician thunderstorms are dry and
frightening, they arrive one inside the
other as torqued ellipses.

কোন মন্তব্য নেই