Header Ads

Header ADS

প্রথম প্রেম শেষ উচ্চারণ ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি



প্রথম প্রেম শেষ উচ্চারণ
আফসার নিজাম

অভিশাপের মতো নেমে আসে প্রলয়
        বিষণ্ন আলিঙ্গনের ভেতর 
শ্লথ গতিতে ভেসে আসে তিক্ততা
অবসাদ জড়িয়ে ধরে নিলোজী ফুল
তবু ক্লান্ত শরীর এলিয়ে দেয় না বিছানায়
কবিদের সময় ট্রাফিক সিগন্যালের মতো
           অল্প সময়েই ফুরিয়ে যায় আয়ু
কুয়াশার স্তব্ধতা ভেদ করে
      তার লিখে যেতে হয়
       কালের 
             অক্ষর, 
                   ভবিষ্যতের 
                             লেখচিত্র
তাই রুদ্ধশাস এই অন্ধকার পৃথিবীতে
তার প্রতিটি ভোরই প্রথম প্রেম
জালিমের বিরুদ্ধে শেষ উচ্চারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.