Header Ads

Header ADS

মানুষ মূলত মাছ ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি


মানুষ মূলত মাছ
আফসার নিজাম


মানুষ মূলত মাছ
জীবনসাগরে সাঁতার কেটে কেটে
গভীর সমুদ্র থেকে সৈকতে ছুটে আসে
তারপর অপেক্ষা করে
একজন জেলে তাকে নিয়ে যাবে
তুলে দেবে নতুন বউয়ের হাতে
ধারালো বটিতে ফেলে তুলতুলে নরম শরীর
টুকরো টুকরো করে দেবে
মানুষ মূলত মাছ
জীবনটাকে বটির কাছে তুলে দেয়
টুকরো টুকরো হওয়ার জন্য।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.