Header Ads

Header ADS

আজাজিল সাপ ।। আফসার নিজাম


আজাজিল সাপ
আফসার নিজাম

ভোরের জানালা খুলে আজও প্রকাশ পায়নি অতীতের পাপ
ডান হাত বাম হাতের রাখে না খবর কে কোথায় দিয়েছিলো ঝাপ
চোখহীন মানুষও দেখে যে পাপ চোখওয়ালাও তার পায় না তাপ
জালিমের দুনিয়ায় দেখি আজ জালিমের জানোয়ারী প্রতাপ

খুন হয় জুডিশিয়াল কলমের ফাঁকে নিরপরাধ কলমের নিব
খুনের দরিয়া দেখে কালীতন্ত্রী বের করে তার দেড় হাত জিব

এ এক নতুন অভিশাপ পাপের দুনিয়ায় লেখা হয় না পাপ
লেন্দুপের উঠান পেরিয়ে দেখি ফনা তোলে আজাজিল সাপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.