Header Ads

Header ADS

শবেবরাত ।। আফসার নিজাম


 
শবেবরাত
আফসার নিজাম

গত শবেবরাতে তিনি আসবেন বলে
একশ বত্রিশ লাইন মোনাজাত
এবঙ এক বোতল চোখের পানি নিয়ে ছিলেন।

এবারও তিনি আসবেন
বরাতের বাজেট পাশ করিয়ে নেবো-
আপনাকে আর ফেরাবো না
সব পাওনা চুকিয়ে দেবো
বাড়িওয়ালির ভাড়া
দোকানের বকেয়া
বন্ধুদের দেয়া ধার-
সব চুকিয়ে দেবো, আপনাকে আর ফেরাবো না

কারণ তিনি কথা দিয়েছিলেন
আমার যাবতীয় সেজদার বিনিময়ে
আমার বাজেট পাস করে দেবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.