চলে যাবো ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি
চলে যাবো
আফসার নিজাম
সাক্ষী থাকো পুবের আকাশ
ঝুলে থাকা রাতের তারা
সাক্ষী থাকো ফসলের মাঠ
পুকুর পাড়ের বাঁশবাগান
বাগান বাড়ির পেয়ারা গাছ
আমি চলে যাবো
ভোরের শিশির জানে
আমি থাকতে আসিনি
আল্লাহর কসম আমি থাকতে আসিনি
দূরাগত যাত্রীর মতো খানিক বিশ্রাম নিয়ে
ফিরে যাবো, যেখানে ছিলাম আমি
আমি রূহানীভাবে সেখানেই থাকি
যেখান থেকে আমি এখানে এসেছি।
আফসার নিজাম
সাক্ষী থাকো পুবের আকাশ
ঝুলে থাকা রাতের তারা
সাক্ষী থাকো ফসলের মাঠ
পুকুর পাড়ের বাঁশবাগান
বাগান বাড়ির পেয়ারা গাছ
আমি চলে যাবো
ভোরের শিশির জানে
আমি থাকতে আসিনি
আল্লাহর কসম আমি থাকতে আসিনি
দূরাগত যাত্রীর মতো খানিক বিশ্রাম নিয়ে
ফিরে যাবো, যেখানে ছিলাম আমি
আমি রূহানীভাবে সেখানেই থাকি
যেখান থেকে আমি এখানে এসেছি।
সাক্ষী থেকো রৌদ্রজ্বল দিন, ভেজা বাতাস
মেঘলা আকাশ, পড়ন্ত বিকেল
পরিচিত পাখি, আত্মার আত্মীয়
আমি শুধু আবাদ করতে এসেছি
আমি আবাদ শেষেই চলে যাবো
যেভাবে আমার পূর্বপুরুষ চলে গেছে।
রমিজ সরকারের ধানের ক্ষেত সাক্ষী
ধানের ডগায় লেগে থাকা শিশির সাক্ষী
সাক্ষী শীতে কাঁপতে থাকা পথকলি
নগরে আটকে থাকা জোছনা
বার্ধক্যে নত হওয়া তিন মাথাওয়ালা করিম শেখ
সাক্ষী মইনুদ্দীন ফকিরের অন্ধ চোখ
সাক্ষী ফেলানীর মায়ের শূন্য থালা
আমি থাকতে আসিনি- চলে যাবো।
আমার হাত স্পর্শ করে দেখো
মৃতের মতো বরফ শীতল হয়ে আছে
চরের মাটির মতো নিশ্চল হয়ে আছে
আমার চলে যাবার সময় খুবই সন্নিকটে
আমি চলে যাবো-
আমাকে বিশ্বাস করো, আমি চলে যাবো
যাবার সময় রেখে যাবো
ফসলী মাঠ, বর্ষার নদী, সোনালি দিন
সমৃদ্ধ সময় আর আমার অস্তিত্ব।

কোন মন্তব্য নেই