Header Ads

Header ADS

তোমার স্পর্শের জন্য ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি

তোমার স্পর্শের জন্য
আফসার নিজাম

সকালে বৃষ্টি আসলে ভিজতে চেয়েছিলাম
তুমি না করেছিলে
দুপুরে বৃষ্টি আসলে ভিজতে চেয়েছিলাম
তুমি বারণ করেছিলে
বিকেলে বৃষ্টি আসলে ভিজতে চেয়েছিলাম
তুমি রাগ করে বলেছিলে
বৃষ্টিতে ভিজলে অসুখ করবে
                         জ্বর আসবে
আমি তো ঝুমবৃষ্টিতে ভিজে অসুখ করতে চাই

অসুখ করলেই তোমার যত্নছোঁয়া স্পর্শ পাবো
তোমার স্পর্শের জন্য মনটা বেচইন হয়ে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.