Header Ads

Header ADS

আমার আমি ।। আফসার নিজাম ।। যাত্রাবিরতি

 

আমার আমি
আফসার নিজাম 

আমার এখন মন ভালো নেই থাকি বিষাদ মনে
সবার মাঝে থেকেও আমি থাকি গহীন বনে
কারো কথায় মন ভুলে না থাকি নিজের পথে
আমার আমি বের করে নিই সবার ভেতর হতে।

কোথায় যেনো বাজছে বাঁশি বিষাদগীতির সুরে
মনের ভেতর বাজছে কী শে ? নাকি অনেক দূরে
শুনবো না সেই করুণ বাঁশি কান দেবো না তাতে
আমার ভেতর থাকবো আমি সখ্য ও সংঘাতে।

ফাগুন এলো এই বলে কেউ ডাকলো নিজের কাছে
প্রেমের রঙে রাঙিয়ে বাগান আসলো পাছে পাছে
স্বর্গ সুখের পসরা নিয়ে বসলো মনের বনে
লাজুক বনের ঘোমটা দেয়া নতুন বিয়ের কনে।

আমি তো আর দেখবো না সেই স্বর্গ সুখের ঘুড়ি
ডুুববো আমি আমার ভেতর যেমনি ডুবে নুড়ি।।

#আফসার_নিজাম #afsar_nizam #আফসারনিজাম #afsarnizam #যাত্রাবিরতি #বাংলাকবিতা #কবিতা #banglapoem #poetry #poemas

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.